বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮

দিরাইয়ে পানি উন্নয়ন বোর্ডের হাওর রক্ষা বাঁধ পরিদর্শন


সিলেট ডেস্ক : 
দিরাই পানি উন্নয়ন বোর্ডের একটি প্রতিনিধি দল জগদল ইউনিয়নের গুরুত্বপূর্ণ কয়েকটি বাঁধ পরিদর্শন করেছে। বৃহস্পতিবার সুনামগঞ্জের দিরাইয়ে দিনব্যাপী হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেন দিরাই উপজেলা পানি উন্নয়ন বোর্ড কমিটির সদস্য দিরাই থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল সহ সঙ্গীয় কর্মকর্তা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের একটি দল।

এসময় দলটি দিরাই উপজেলার সেফটির হাওর ও হুরামন্দিরার হাওরের হাওর রক্ষা বাঁধ উন্নয়ন  প্রকল্পের  সব কয়টি বাঁধ পরিদর্শন করেন।

দিরাই থানার অফিসার ইনচার্জ ও পানি উন্নয়ন বোর্ড  কমিটির সদস্য মোস্তফা কামাল বলেন, জগদল ইউনিয়নের কয়েকটি হাওর হুরামন্দিরা সব কয়টি গুরুত্বপূর্ণ হাওর রক্ষা বাঁধ সরেজমিনে পরিদর্শন করেছি।

ইতিমধ্যে দেখেছি হাওর রক্ষা বাঁধের কাজ খুব ভাল হয়েছে। ফসল ঘরে তুলার উপযোগী বাঁধ নির্মাণ হয়েছে।মুলত উক্ত ইউপি চেয়ারম্যান শিবলী আহমেদ ব্যাগের গভীর প্রচেষ্টায়  সঠিক ভাবে  বাঁধ নির্মাণ করা সম্ভব হয়েছে। আমরা চেয়ারম্যান শিবলী আহমেদ বেগসহ সংশ্লিষ্ট  পিঅাইসি সদস্যদের  ধন্যবাদ জানাই।

এসময় উপস্হিত ছিলেন, জগদল ইউনিয়ন চেয়ারম্যান শিবলী আহমেদ ব্যাগ, জগদল ইউনিয়ন সেচ্ছাবেকলীগ সাধারণ সম্পাদক ছানু মিয়া, সাংবাদিক নাইম তালুকদার, প্যানেল চেয়ারম্যান নুর আলম, দিরাই থানার এসঅাই ইসমাইল হুসেন, পিঅাইসি এনামুল হক এখলাছ মিয়া, জগদল ইউনয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর  মিয়া, লেচু মিয়া, জিয়াউর রাহমান, ইলিয়াস মিয়া, তায়েফ চৌধুরী,আব্দুল লতিফ প্রমুখ।

শেয়ার করুন


0 comments: