নিউজ ডেস্ক :
দ্রুতগতিতে এগিয়ে চলেছে পদ্মা সেতুর কাজ। ইতোমধ্যে দুটি স্প্যান বসানো হয়েছে। আগামীকাল রোববার সকালে বসানো হবে পদ্মা সেতুর তৃতীয় স্প্যান।
শক্তিশালী ভাসমান ক্রেন তি আনই হাউ এর মাধ্যমে ৩৯ ও ৪০ নং পিলারের উপর বসানো হবে এ স্প্যানটি।
সে লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই স্প্যানটি বসানোর জন্য খুঁটির ওপরে সিমেন্ট মিশ্রিত উচ্চক্ষমতার বেয়ারিং বসানোসহ যাবতীয় কর্মকাণ্ড সম্পন্ন করা হয়েছে।
শনিবার সন্ধ্যা পর্যন্ত স্প্যানটি মূল গন্তব্য খুঁটি থেকে ১ হাজার মিটার দূরে ৩৩ নম্বর খুঁটির কাছে শরীয়তপুরের জাজিরা প্রান্তে এসে পৌঁছেছে।
এর আগে গত শুক্রবার সকালে বিশ্বের সবচেয়ে বেশি ধারণক্ষমতার ভাসমান ক্রেন টিয়ান ইয়েহাও মাওয়ার কুমার ভোগের বিশেষায়িত জেটি থেকে ওয়ার্কশপের প্রায় ৩ হাজার ২০০ টন ওজনের ভাসমান ক্রেনবাহী জাহাজটি এই স্প্যানটি পাজা করে রওনা হয়।
ইতিপূর্বে ৩৮ ও ৩৯নং খুঁটির ওপর যে দ্বিতীয় স্প্যান বসানো হয়েছিল, সেই খুঁটির ওয়েল্ডিংসহ যাবতীয় স্থাপনের কাজ স্থায়ীভাবে সম্পন্ন হওয়ার পরে অস্থায়ী ফ্রেমটি খুলে ৩৮নং খুঁটি থেকে ৩৯ নম্বর খুঁটির ওপর স্থাপন করা হয়েছে। দৃশ্যমান হওয়ার পর পদ্মার দুই পাড়ে লাখ লাখ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
এ সেতুর কাজ শেষ হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে গোটা দেশের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। দেশের অর্থনীতিতে যোগ হবে নতুন মাত্রা। পদ্মা সেতুর দুপাড়ে গড়ে উঠবে সিঙ্গাপুর ও হংকংয়ের আদলে বিশ্বমানের শহর। কলকারখানায় ভরে যাবে এ এলাকা। শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। সবক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে বলে আশা করছেন পদ্মাপাড়ের মানুষ।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:






0 comments: