কুলাউড়া ডেস্ক :
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা কৃষির জন্য সুপরিচিত। এ উপজেলার উঁচুভূমি কর্মধা ও নলডরি ভাতাইয়া, টিলাগাঁও, হাজিপুর গ্রাম এলাকায় প্রচুর পরিমাণ জমিতে এবারে বিভিন্ন জাতের আলু চাষ করেছেন কৃষকরা।
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা কৃষির জন্য সুপরিচিত। এ উপজেলার উঁচুভূমি কর্মধা ও নলডরি ভাতাইয়া, টিলাগাঁও, হাজিপুর গ্রাম এলাকায় প্রচুর পরিমাণ জমিতে এবারে বিভিন্ন জাতের আলু চাষ করেছেন কৃষকরা।
গতবারের তুলনায় এবার বাম্পার ফলন হয়েছে আলুর। তারপরও হাসি নেই কৃষকের মুখে। কারণ উৎপাদন বেশি হওয়ায় বাজারে মূল্যে পড়ে গেছে। তাই কৃষকের হাসি উধাও।
ওইসব এলাকায় কৃষকরা দেশী জাতের আলু চাষের পাশাপাশি হাইব্রিড জাতের কার্ডিনাল, ডায়মন্ড, স্ট্রীট এবং গ্র্যানোলা জাতের আলু চাষ করেছে। কৃষকরা জমি থেকে আলু তুলতে শুরু করেছে।
হাজীপুর গ্রামের আলু চাষি ছমির মিয়া বলেন, প্রতি একরে আলু চাষাবাদে খরচ হয় ৫৫ হাজার টাকা। যার উৎপাদন হয়েছে ১৭৫ মণ। বর্তমান বাজারে প্রতি মণ আলু (প্রকার ভেদে) ৩০০ থেকে ৩৫০টাকা দরে বিক্রি হচ্ছে। এতে করে ভাল মুনাফা অর্জন করা সম্ভব নয় বলে তিনি জানান।
কর্মধা গ্রামের আলু চাষি আল-আমিন মিয়া জানান, এক বস্তা আলু সংরক্ষণ করতে ৩০০ থেকে ৩৩০ টাকা খরচ হয়। দেশীয় পদ্ধতিতে কৃষকরা বাড়িতে আলু সংরক্ষণ করলে খরচ পড়বে প্রতিবস্তা মাত্র ২০ থেকে ২৫ টাকা। ৬/৭ মাস পর ওই আলু বের করলে প্রতিমণ আলু ৬/৭শ টাকা দরে বিক্রি করা সম্ভব।
টিলাগাঁও গ্রামের আলু চাষি রহমত আলী বলেন, জমি থেকে উত্তোলনকৃত আলু তুলনা মূলক ভাবে ঠাণ্ডা ও বায়ু চলাচল করে এমন শুষ্ক স্থানে সংরক্ষণ করতে হবে। বাঁশের চাটাইয়ের বেড়া এবং বাঁশের খুঁটি দিয়ে উঁচু করে ঘর তৈরি করতে হবে। আলু থেকে তাপ বের হওয়ার এবং সংরক্ষণাগারে বায়ু চলাচলের ব্যবস্থা করতে হবে। মেঝেতে বাঁশের চাটাইতে কিংবা বালুতে আলু বিছিয়ে রাখতে হবে। এভাবে ভাবে দেশীয় পদ্ধতিতে ৬ থেকে ৭ মাস আলু সংরক্ষণ করা যায়।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:






0 comments: