![]() |
| বিষণ্ন চোখে সতীর্থদের বিপর্যয় দেখছেন মেসি। ছবি: টুইটার |
হ্যামস্ট্রিংয়ে টান পড়ায় ইতালির বিপক্ষে খেলতে পারেননি। স্পেনের বিপক্ষেও মেনে নিতে হয়েছে একই ভাগ্য। মঙ্গলবার লিওনেল মেসিকে তাই ওয়ান্ডা মেট্রোপলিটানোর ভিআইপি স্যুটে বসেই দেশের খেলা দেখতে হয়েছে। মেসি কি ঘুণাক্ষরেও ভাবতে পেরেছিলেন, তাঁর অনুপস্থিতিতে আর্জেন্টিনাকে ‘কষে চড়’ লাগাবে স্পেন! আকাশি-সাদাদের এই বিপর্যস্ত অবস্থা মেসির তাই সহ্য হয়নি। গ্যালারি ছেড়েছেন ম্যাচ শেষ হওয়ার ১৩ মিনিট আগেই।
৭৪ মিনিটে ইসকো গোল করার প্রায় ৩ মিনিট পরই গ্যালারি ছাড়েন মেসি। তখন তাঁর মুখটা দেখলে যেকোনো আর্জেন্টাইন সমর্থকেরই মায়া লাগবে। ভীষণ বিষণ্ন। জাতীয় দলের দুর্দশায় পাশে থাকতে না পেরে যেন নিজেকেই দুষছিলেন। সতীর্থদের ওপর কি একটু রাগও হয়েছিল? কে জানে!
![]() |
| আর্জেন্টিনার জালে আরও একটি গোল। কষ্টে মুখ ঢাকলেন মেসি। ছবি: টুইটার |
ম্যাচ শেষ হওয়ার আগেই ভিআইপি স্যুট ছেড়ে বেরিয়ে পড়ার জন্য আর্জেন্টাইন ও স্প্যানিশ সংবাদমাধ্যম মেসির সমালোচনা করেছে। তবে স্প্যানিশ স্ট্রাইকার ডিয়েগো কস্তাকে কিন্তু পাশে পাচ্ছেন বার্সেলোনার এ ফরোয়ার্ড। মাঠের লড়াইয়ে আর্জেন্টিনার জালে বল পাঠালেও মেসির পক্ষ নিয়ে ফক্স স্পোর্টস আর্জেন্টিনাকে কস্তার ভাষ্য, ‘আর্জেন্টিনায় ওরা মেসির সমালোচনা করতে ভালোবাসে। মেসিকে ছাড়া তাঁরা কী, সেটা আজ দেখা গেছে। আর্জেন্টিনাকে লিওর যত্ন নিতে হবে; কৃতজ্ঞও থাকতে হবে। মেসিকে ছাড়া ওদের চলবে কীভাবে!’
মেসির গ্যালারি ছাড়ার ভিডিও লিংক:
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:







0 comments: