সিলেট ডেস্ক :
ইসলামী চিন্তাবিদ মাওলানা মুজাহিদুল ইসলাম বলেছেন, ইসলাম সত্য ও মানবতার ধর্ম। মহানবী হযরত মোহাম্মদ (সা:) এর আদর্শ বাস্তবায়ন হলে সমাজে শান্তি চলে আসবে। মাদরাসার ছাত্র-ছাত্রীরা ইসলামী শিক্ষায় শিক্ষিত হলে সমাজ তথা দেশকে সুন্দর করে গড়ে তুলতে পারবে।

তিনি বৃহস্পতিবার রাতে সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি ইসলামিয়া ফাযিল (বিএ) মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
মাদরাসার সহকারী শিক্ষক খন্দকার শরফ উদ্দিন মামুন ও শিক্ষক সাইদুল ইসলামের যৌথ পরিচালনায় ওয়াজ মাহফিলে বিভিন্ন পর্যায়ে সভাপতিত্ব করেন মাদরাসা গভর্ণিংবডির সভাপতি ফয়জুল হক চৌধুরী, গভর্ণিংবডির সদস্য সাবেক চেয়ারম্যান মোঃ রইছ আলী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা কাজী ফারুক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা আবু তায়্যিব সৎপুরী, শাবিপ্রবি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মতিউর রহমান, বরইকান্দি কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামরুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ মকন মিয়া।
ওয়াজ মাহফিলে মাদরাসার বাজেট পেশ করেন অধ্যক্ষ মাওলানা মোঃ বদরুল ইসলাম।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:

0 comments: