শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৮

৫ দিনের রিমান্ডে ছাত্রদল সভাপতি

নিউজ ডেস্ক : 
পল্টন থানার নাশকতার মামলায় ছাত্রদল সভাপতি রাজিব আহসানকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
 
শুক্রবার পুলিশের রিমান্ড আবেদন মঞ্জুর করে আদালত এই আদেশ দেন।  
 
এর আগে বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানকে আটক করে পুলিশ। 
 
ওইদিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানকে আটক করেছে পুলিশ। পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেনও তার আটকের বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন


0 comments: