নিউজ ডেস্ক :
পুরান ঢাকার বংশালে ট্রান্সফর্মার বিস্ফোরণের পর আতঙ্কে ছুটোছুটিতে আহত হয়েছে ছয়টি শিশু। বংশালের আলু বাজার বড় মসজিদের পাশে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
বংশাল থানার অপারেটর মো. শাহেদ বলেন, “৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়ালিদ থানায় ফোন করে জানান যে ট্রান্সফরমার বিস্ফোরণে অন্তত ছয়জন আহত হয়েছে।”
সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠানো হয় বলে বংশাল থানার ওসি শাহেদুর রহমান জানান। তিনি বলেন, “মসজিদের পাশে বিদ্যুতের তিনটি টান্সফর্মারের একটি বিস্ফোরিত হয়।
“আগুনের স্ফুলিঙ্গ নির্মাণাধীন মসজিদের ত্রিপলে লাগলে ছোট বাচ্চারা ভয়ে ছুটোছুটি করতে থাকে। এই সময় ছয় শিশু সামান্য আহত হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।”

লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:

0 comments: