 |
| বকশীবাজারে অবস্থিত বিশেষ আদালতের দিকে যাচ্ছে খালেদা জিয়ার গাড়িবহর। মিন্টো রোড, ঢাকা। |
নিউজ ডেস্ক :
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের আগে রাজধানীর চানখাঁরপুল ও কাকরাইলে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। পুলিশ অনেককে আটক করে। রায় ঘিরে সারা দেশেই থমথমে অবস্থা বিরাজ করছে। রায়ের দিনে রাজধানীর চিত্র ফুটে উঠেছে ছবিগুলোতে।
 |
| বিশেষ আদালতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চানখাঁরপুল, ঢাকা। |
 |
| শিক্ষা ভবনের সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করেন বিএনপিপন্থী আইনজীবীরা। তাঁদের সেখান থেকে সরিয়ে দেন পুলিশ সদস্যরা। শিক্ষা চত্বর, ঢাকা। |
 |
| বিএনপির নেতা-কর্মীদের বকশীবাজারের দিকে যেতে বাধা দেয় পুলিশ। চানখাঁরপুল, ঢাকা। |
 |
| পুলিশ বিএনপির নেতা-কর্মীদের চানখাঁরপুল মোড়ে আটকে দিলে সংঘর্ষ শুরু হয়। চানখাঁরপুল, ঢাকা। |
 |
| পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। চানখাঁরপুল, ঢাকা। |
 |
| চানখাঁরপুল মোড়ে সংঘর্ষের সময় বিএনপির এক কর্মীকে আটক করে নিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা। চানখাঁরপুল, ঢাকা। |
 |
| পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত সহকর্মীকে শুশ্রূষা করছেন এক বিএনপি কর্মী। চানখাঁরপুল, ঢাকা। |
 |
| পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত বিএনপির এক নারী কর্মী। চানখাঁরপুল, ঢাকা। |
 |
| সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন বিএনপি নেতা-কর্মীরা। চানখাঁরপুল, ঢাকা। |
 |
| কাকরাইল মসজিদের সামনে একটি মোটরসাইকেলে আগুন দেন বিএনপি নেতা-কর্মীরা। কাকরাইল, ঢাকা। |
 |
| সংঘর্ষের আশঙ্কায় দোকানপাট বন্ধ করছেন দোকানিরা। শহীদ ক্যাপ্টেন মনসুর আলী অ্যাভিনিউ, ঢাকা। |
 |
| পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সতর্ক অবস্থান। নয়াপল্টন, ঢাকা। |
 |
| সারা দিনই রাজধানীতে যান চলাচল ছিল কম। গাবতলী, ঢাকা। |
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:
শেয়ার করুন
0 comments: