শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৮

দেশের সিংহভাগ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

নিউজ ডেস্ক : 
বছর ঘুরে আবার বছর এসেছে, সেই সাথে এসেছে ভাষার মাস। ভাষার মাস একুশে ফেব্রুয়ারিতে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এদেশের সর্বস্তরের মানুষসহ বিশ্ববাসী।
১৯৫২ সালে যারা বর্তমান বাংলাদেশে এবং তৎকালীন পূর্ব পাকিস্থানে নিজের মাতৃভাষায় কথা বলার অধিকারের জন্য রাজপথে আন্দোলন করতে গিয়ে  জীবন উৎসর্গ করেছিলেন এইদিন শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করা হয়।
কিন্তু দেশের প্রায় দেড় লক্ষাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই  নিমার্ণ করা হয়নি শহীদ মিনার, এমনি চিত্র মিলছে সারাদেশে। ফলে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ বিভিন্ন দিবসে অন্যত্রে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনার বিহীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।
এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকায় শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাসও জানতে পারছে না।
এদিকে শহীদ মিনার না থাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান এই দিনে অস্থায়ীভাবে বাশঁ দিয়ে কিংবা কলার গাছ দিয়ে শহীদ মিনার তৈরী  করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, যা প্রতি বছরেই প্রকাশ পায় বিভিন্ন গনমাধ্যমে ।
যদিও ২০১০ সালে  সালে একটি রিটের পরিপেক্ষিতে হাইকোর্ট প্রত্যেক বিশ্ববিদ্যালয় ও সরকারি বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নিমার্ণ ও সংরক্ষণের আদেশ দেয়।  তারাপর আবার ২০১৬ সালের ফেব্রুয়ারী মাসে দেশের প্রত্যেকটি সরকারী ও বেসরকারী স্কুলে শহীদ মিনার নির্মাণ ও সংস্কারের নির্দেশনা দিয়েছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর (মাউশি)।
একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে এ বিষয়ে কথা হলে তারা শহীদ মিনার নির্মাণ না হওয়ার কারণ হিসাবে পূর্বপশ্চিমবিডি.নিউজকে বলেন, শহীদ মিনার নিমার্ণের নির্দেশনা থাকলেও নেই কোনো সরকারী বরাদ্দ তাই শহীদ মিনার নির্মাণ করা সম্ভব হচ্ছে না।
সরকারী বরাদ্দের আশায় না থেকে অনেক প্রতিষ্ঠান তাদের  নিজস্ব তহবিল থেকে একটি শহীদ মিনার করতে পারে, এর জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন তা অনেক প্রতিষ্ঠানের  নিজস্ব তহবিলেই সেই অর্থ আছে , প্রয়োজন শুধু তাদের সৎ ইচ্ছার, এ বিষয়ে এমনটাই মনে করেন অনেক সচেতন অভিবাবক।

শেয়ার করুন


0 comments: