মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০১৮

এক ঝলক (০২ জানুয়ারি ২০১৮)

কুমার নদের হাঁটুপানিতে মাছ ধরছে দুই শিশু। শীতকালে ফরিদপুরের কুমার নদের পানি কমে যায়। হুগলা কান্দি, ফরিদপুর সদর, ২ জানুয়ারি।
ছবি ডেস্ক : 


সড়ক বিভাজক ডিঙিয়ে শনির আখড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হন অনেক পথচারী। সেখানে পদচারী সেতু না থাকায় এভাবেই ঝুঁকি নিতে বাধ্য হন তারা। ঢাকা, ২ জানুয়ারি। 

শীতের সকালে গাছে বসে রোদে পোহাচ্ছে শালিক। দীঘিনালার উপজেলা পরিষদের সামনের অংশ, খাগড়াছড়ি, ২ জানুয়ারি। 

সরষে ফুলের মধুর লোভে এসেছে এক প্রজাপতি। পাঁচথুবী, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ১ জানুয়ারি।

ইন্দোনেশিয়ার জাকার্তা শহরের উপকণ্ঠে তাংরাং শহরের নগর কেন্দ্র থেকে সুকার্নো-হাত্তা ইন্টারন্যাশনাল বিমানবন্দরের সঙ্গে ২ জানুয়ারি থেকে রেল যোগাযোগ চালু হয়েছে। বিমানবন্দরগামী ওই ট্রেনটি কেমন চলছে তা দেখতে ট্রেনে চেপে বসেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো (বা থেকে তৃতীয়)। রাজধানীর যানজট কমাতে এ উদ্যোগ।


গাছের সবুজ পাতাকে ঘিরে জাল বুনতে ব্যস্ত মাকড়সা। মীরাবাজার এলাকা, সিলেট নগর, ২ জানুয়ারি।


ব্লিডিং হার্ট ফুলে বসেছে প্রজাপতি। দীঘিনালা উপজেলা পরিষদের স্বপ্ন যাত্রা এলাকা,খাগড়াছড়ি।


বকেয়া বেতন পরিশোধ করাসহ ১১ দফা দাবিতে ধর্মঘট পালন করছেন পাটকলশ্রমিকেরা। আজ মঙ্গলবার শ্রমিকেরা খুলনার বিআইডিসি সড়ক অবরোধ করে মিছিল করেন। পিপুলসের মোড়, খুলনা, ২ জানুয়ারি।


রাজধানীর বস্তিবাসীরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। তারপরও সম্পর্ক তো সবার জন্য সমান মধুর। তেমনি বস্তির শফিউল্লাহর আনন্দ তাঁর নাতনি রোজামনিকে ঘিরে। গেন্ডারিয়া নতুন সড়ক, ঢাকা, ২ জানুয়ারি। 


নীল আকাশের নিচে বৈদ্যুতিক তারে বসে আছে ভুবন চিল। অপরিকল্পিত নগরায়ণের কারণে দিন দিন হারিয়ে যাচ্ছে এই চিল। দক্ষিণ সুরমা, সিলেট, ২ জানুয়ারি।


আবর্জনা ফেলে ভরাট করে ফেলা হচ্ছে রাজধানীর দোলাইরপাড়ের কুতুবখালী খালটি। বোঝার উপায় নেই যে এটা কোনো সময় খাল ছিল। দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা, ২ জানুয়ারি।


‘সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে’। এমন আকাশ দেখে জীবনানন্দ দাশের এই পঙ্‌ক্তিটির কথাই মনে আসবে অনেকের। নোয়াপাড়া, রাউজান, চট্টগ্রাম, ২ জানুয়ারি। 


রেললাইনের পাশে ফুটে আছে দৃষ্টিনন্দন ঘাস ফুল। আরও কয়েকটি ফুল ফোটার অপেক্ষায়। নীলগঞ্জ, কিশোরগঞ্জ সদর, ২ জানুয়ারি।


মাছ ধরার জন্য জাল ফেলে রাখা হয়েছে হাওরে। সেই জাল তুলে মাছ ধরছে শিশুটি। দোবাগীর হাওর, দক্ষিণ ‍সুরমা, সিলেট, ২ জানুয়ারি।


শিশুকে দোলনায় ঘুম পাড়িয়ে হাতের কাজ সারছেন মা। বাঁশের কঞ্চি দিয়ে প্রতিদিন নানা কারুপণ্য তৈরি করেন এই নারী। বেতগাড়ি, গঙ্গাচড়া, রংপুর, ২ জানুয়ারি। 

শেয়ার করুন


0 comments: