মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮

কিছু পাওয়ার জন্য রাজনীতি নয়: সিলেটে যুবলীগ চেয়ারম্যান


সিলেট ডেস্ক : 
যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, নেতা নয়, কর্মী হওয়ার চেষ্টা করুন। কিছু পাওয়ার জন্য রাজনীতি নয়, আমাদের রাজনীতি আনন্দের জন্য।

মঙ্গলবার বিকেলে সিলেটে রেজিস্ট্রারি মাঠে জেলা ও মহানগর যুবলীগ আয়োজিত বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। আগামী ৩০ জানুয়ারি সিলেটে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে এ প্রতিনিধি সভার আয়োজন করা হয়।

ওমর ফারুক আরো বলেন, শেখ হাসিনা নির্বাচনে কাকে নমিনেশন দেবেন, কাকে দেবেন না, তা ভাবা আমাদের কাজ নয়। যাকেই নমিনেশন দেওয়া হোক, তার পক্ষেই কাজ করতে হবে।

ওমর ফারুক চৌধুরী আরো বলেন, ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ দেশ ও জাতির কল্যাণে কাজ করে। দেশ ও জাতিকে এগিয়ে নিতে যুবলীগ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। যুবলীগের রাজনীতির দৃষ্টান্ত রেখে যুবসমাজকে সকল ধরনের অপরাধ কর্মকান্ড থেকে বিরত রাখতে সক্ষম হয়েছে। দেশকে এগিয়ে নিতে যুবসমাজের ভূমিকা অপরিসীম। দেশের যুবসমাজ সুসংগঠিত হলে রাষ্ট্র বিকশিত হয়।’

নেতাকর্মীদের নির্দেশ দিয়ে যুবলীগ চেয়ারম্যান বলেন, সিলেটে প্রধানমন্ত্রীর জনসভায় সবাইকে শৃঙ্খলার সাথে যথাসময়ের আসতে হবে। সভা শেষ হওয়ার সবাই বের হবেন।

সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তির সভাপতিত্বে ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরানের পরিচালনায় প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, ইমরান আহমদ, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে মোমেন, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, আব্দুস সাত্তার মাসুদ, এড. বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, ঢাকা মহানগর যুবলীগ উত্তর সভাপতি মাইনুল হোসেন খাঁন নিখিল, কেন্দ্রীয় যুবলীগ সম্পাদকমন্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, ইকবাল মাহমুদ বাবলু, ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, হবিগঞ্জ জেলার সভাপতি আতাউর রহমান সেলিম, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহম্মেদ,  সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, হবিগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, সিলেট মহানগর যুগ্ম আহবায়ক মুশফিক জায়গীরদার, আসাদুজ্জামান আসাদ, সাইফুর রহমান খোকন, সেলিম আহম্মেদ সেলিম, সুনামগঞ্জ যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহ-সভাপতি জাফর আহম্মেদ, দক্ষিণের সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপন, আনোয়ারুল ইকবাল সান্টু, আলী আকবর বাবুল প্রমুখ।

শেয়ার করুন


0 comments: