নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও ছাত্রীদের যৌন নিপীড়নের প্রতিবাদ করায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোটের অবস্থানে হামলা চালিয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
হামলা চালিয়ে জয়দ্বীপ দাস নামে এক ছাত্রফ্রন্ট কর্মীর মাথা ফাটিয়ে দিয়েছে ছাত্রলীগের একাংশের কর্মীরা। এসময় আন্দোলনকারীদের শারিরীকভাবে হেনস্থা করে হামলাকারীরা। হামলায় ছাত্রফ্রন্ট নগর সাধারণ সম্পাদক রুবাইয়াৎ হোসেনসহ নারী কর্মীদেরও মারধর করে ছাত্রলীগের মুশফিকুর রহমান ভূইয়ার নেতৃত্বে নেতাকর্মীরা।
ছাত্রলীগ সহ-সম্পাদক এম কে সুব্রত পাল, সাদেকুর রহমানসহ বেশ কয়েকজনকে হামলায় অংশ নিতে দেখা যায়। এতে এম কে মুনির, নাইমসহ বেশ কয়েকজন আন্দোলনকারী অাহত হন। অাহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:







0 comments: