রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭

শিক্ষামন্ত্রীকে গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সংবর্ধনা

সিলেট ডেস্ক : 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি দ্বিতীয় বার ইউনেস্কোর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ও ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস গ্লোবাল এ্যাওয়ার্ড পুরষ্কারে ভূষিত হওয়ায় গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশন শিক্ষামন্ত্রীকে সংবর্ধনা প্রদান করে। 

শনিবার দুপুুর ১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ভিআইপি লাউঞ্জের সম্মুখে উপস্থিত শিক্ষক, সাংবাদিক ও সুধীজনের উদ্দেশ্যে সংক্ষিপ্ত এক বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, জনগনের জন্য কাজ করার সুযোগ হয়েছে বলে আমি এতদূর পৌছতে পেরেছি। বর্তমান সরকারের উন্নয়নমুখী উদ্যোগগুলো দেশে বিদেশে সমাদ্রিত হচ্ছে। আমার অর্জন, আমার সকল প্রাপ্তি, আমার সকল সম্মান গোলাপগঞ্জ বিয়ানীবাজার মানুষের জন্য। আমি আলাদা কোন ব্যক্তি নই। আমার এলাকার জনগন আমাকে সহযোগিতা করছে বলে আমার প্রেরণা সৃষ্টি হচ্ছে। তিনি আগামীতে সকলে সহযোগিতা কামনা করেন। 

এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সভাপতি অজামিল চন্দ্র নাথ, সিনিয়র সহ সভাপতি আজমল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক আবুল হাসনাত, সাংগঠনিক জয়নাল আবেদীন, কোষাধ্যক্ষ বিদ্যুৎ জ্যোতি পুরকায়স্থ বাপ্পা, কার্য নির্বাহী সদস্য সুহৃদ রঞ্জন দাস, জাহিদুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন


0 comments: