সিলেট ডেস্ক :
বিয়ানীবাজার (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: বিয়ানীবাজারে ছাত্রদলের বিবদমান দু’গ্রুপের মিছিল ও পাল্টা মিছিলকে কেন্দ্র করে গতকাল দুপুরে পৌরশহর উত্তপ্ত হয়ে উঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ফলে অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া না গেলেও পুলিশী বাধা উপেক্ষা করে দু’পক্ষই শান্তিপূর্ণভাবে মিছিল মিটিং করার খবর পাওয়া গেছে।
এদিকে বিয়ানীবাজার উপজেলা, কলেজ ও পৌর ছাত্রদলের নবগঠিত কমিটি সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ ও সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্নাকে অভিনন্দন জানিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে আনন্দ মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মধ্যবাজারে এসে এক পথসভায় মিলিত হয়।
বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়েজ আহমদের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সহ সভাপতি ইমরান আহমদ, সাধারণ সম্পাদক এনামুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ, বিয়ানীবাজার পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আহসান জামিল, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওলিউর রহমান, সহ সভাপতি রহিম আহমদ, সাধারণ সম্পাদক আকতার হোসেন লিমন, সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ প্রমুখ। ছাত্রদল নেতা আহসান জামিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অপরদিকে উপজেলা ছাত্রদলের বিদ্রোহী গ্রুপের নেতা এমদাদুর রহমান ইমনের নেতৃত্বে পৌর শহরে মিছিল করার খবর পাওয়া গেছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ শাহজালাল মুন্সী বলেন, পুলিশ সতর্ক পাহারায় থাকার কারণে কোন ধরণের গোলযোগ হয়নি। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যে করার চেষ্টা করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:

0 comments: