শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭

রাতের অন্ধকারে মহিলাকে কুপ্রস্তাব পুলিশকর্মীর

অপরাধ ডেস্ক : 
মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন এক পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে কলকাতার চারু মার্কেট থানা এলাকায়।
জানা গিয়েছে, ধৃতের নাম কৃষ্ণ কমল ভট্টাচার্য। নাদিয়াল থানায় কনস্টেবলের পদে রয়েছেন তিনি। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ চারু মার্কেট সংলগ্ন এলাকায় বাড়ির বাইরে দাঁড়িয়ে এক মহিলা তাঁর ছেলের সঙ্গে কথা বলছিলেন। সে সময়ে আচমকাই কৃষ্ণ কমল মদ্যপ অবস্থায় বাইক নিয়ে মহিলার সামনে এসে দাঁড়ান। এর পর মহিলাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করতে শুরু করেন। এমনকী নিজেকে কলকাতা পুলিশের কর্মী বলে পরিচয় দিয়ে ওই মহিলাকে রেস্তোরাঁয় খেতে যাওয়ার প্রস্তাবও দেন।
শুধু তাই নয়, বিভিন্নভাবে কৃষ্ণ কমল কুপ্রস্তাব দেন ওই মহিলাকে। মহিলা ভয় পেয়ে চিৎকার জুড়তেই আশপাশ থেকে প্রতিবেশীরা ছুটে আসেন এবং হাতেনাতে ধরা পড়েন অভিযুক্ত।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চারু মার্কেট থানার পুলিশ। ধৃতকে নিয়ে গেলেও বিষয়টি পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে মিটিয়ে নেওয়ার পরামর্শ দেন চারু মার্কেট থানার পুলিশ।
তবে ওই মহিলা সে কথায় কান না দিয়ে লিখিতভাবে কৃষ্ণ কমলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। থানার মধ্যেই তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন ধৃত পুলিশকর্মী।
মহিলা জানিয়েছেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেখানে রক্ষকই ভক্ষক হয়ে দাঁড়িয়েছে, সেখানে কী করণীয়, তাঁর জানা নেই।

শেয়ার করুন


0 comments: