বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭

কোম্পানীগঞ্জে দু'ভাই মিলে কৃষককে পিটিয়ে হত্যা

অপরাধ ডেস্ক : 
কোম্পানীগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কৃষককে পিটিয়ে খুন করার অভিযোগ পাওয়া গেছে।

ঐ কৃষকের নাম এরশাদ (৩২) আলী। তিনি উপজেলার দক্ষিণ ঢালারপাড় গ্রামের রুসমত  আলীর পুত্র। 
মারামারির ঘটনায় আহত এরশাদ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মৃত্যুবরণ করেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে বাড়ির সামনে নিজের সবজি ক্ষেতে কাজ করছিলেন এরশাদ। এ সময় একই গ্রামের আজিম উদ্দিনের পুত্র কাসেম ও আমিনের সঙ্গে ক্ষেতে গরু প্রবেশ নিয়ে বাকবিতন্ডা হয় তার।

এক পর্যায়ে কাসেম-আমিন কাঠ ও বাঁশের লাঠি দিয়ে এরশাদকে পেটাতে থাকে। এতে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুর রহমান খাঁন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো অভিযোগ পাইনি। পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন


0 comments: