নিউজ ডেস্ক :
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গ্রামতলা কালিবাড়ি এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল করিম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দু’জন। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল করিম (২৫) গ্রামতলা এলাকার সওকত মিয়ার ছেলে। আহতরা হলেন- উপজেলার গাজিটেকা গ্রামের ছাদ উদ্দিনের ছেলে সাদাদ উদ্দিন (১৮) ও মুছেগুল গ্রামের শাহ আলম (২২)।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:






0 comments: