গ্রেপ্তাররা হলেন সারোয়ার, মোস্তাকিম বিল্লাহ এবং নাজমুল হোসেন অপু।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক জানান, ২১ আগস্ট উপলক্ষে হবিগঞ্জসহ বিভিন্নস্থানে নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এমন তথ্য পেয়ে বুধবার রাতে শহরের অনন্তপুর এলাকার শিবির অফিসে অভিযান চালায় পুলিশ। অভিযানে শিবির কর্মীদের হামলায় সদর থানার ওসি (তদন্ত) মানিকুল ইসলাম ও এসআই অরুপ কুমার চৌধুরী, রকিবুল হাসানসহ তিন পুলিশ সদস্য আহত হয় বলে দাবি করেন তিনি।
ওসি আরও জানান, পরে অফিসটিতে তল্লাশি চালিয়ে একটি পাইপগান, তিনটি রামদা, ১১ চকলেট বোমা, তিনটি ছুরি, একটি চাইনিজ কুড়াল, তিনটি মোটর সাইকেল, চারটি বাইসাইকেল ও কয়েক হাজার জিহাদি বই উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের মোবাইল ফোন চেক করে হবিগঞ্জের গণ্যমান্য ব্যক্তিদের তালিকা পাওয়া গেছে। যাদের উপর হামলার পরিকল্পনা করা হচ্ছিল বলে ধারণা পুলিশের।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:






0 comments: